চকরিয়া পৌরশহরে হয়রাণিমুক্ত সেবা নিয়ে সোশ্যাল ইসলামী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

এম জিয়াবুল হক : কর্মঘন্টার বারোটা বাজিয়ে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে ব্যাংকে টাকা জমা দেওয়া এবং ব্যাংক থেকে টাকা উত্তোলনের নামে গ্রাহক হয়রাণির গুরুতর অভিযোগ আছে কক্সবাজারের চকরিয়া উপশহরে অবস্থিত একাধিক বাণিজ্যিক ব্যাংকের বিরুদ্ধে।
অবশ্য বেসরকারি প্রতিষ্ঠান হওয়ায় ভুক্তভোগী গ্রাহকরা এসব হয়রাণি নিয়ে অভিযোগ করেও কোন প্রতিকার পাইনি। উল্টো ব্যাংকে নিজের টাকা জমা দিতে গিয়ে কিংবা টাকা উত্তোলন করতে গিয়ে সীমাহীন দুর্ভোগ র্দুদশায় ঘানি টেনে গেছে গ্রাহকরা।
আশার কথা হলো হয়রাণি-দুর্ভোগমুক্ত গ্রাহক সেবার নিশ্চয়তা নিয়ে এই প্রথম দক্ষিন চট্টগ্রামের বাণিজ্যিক নগরী চকরিয়ায় পথচলা শুরু করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। রোববার (২অক্টোবর) বিকাল চারটায় চকরিয়া পৌরশহরের সিটি সেন্টারের দ্বিতীয় তলায় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড এর ১৭৪তম শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী চকরিয়ার কৃতিসন্তান আলহাজ্ব জাফর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ব্যাংকের চেয়ারম্যান বিশিষ্ট অর্থনীতিবীদ ড. মোঃ মাহবুব উল আলম।
বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী ও ব্যাংকের ডিএমডি এম.ডি ফোরকান উল­াহ। সম্মানীয় অথিতি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী বশিরুল আলম, সুরাজপুর-মানিকপুর ইউপি চেয়ারম্যান আজিমুল হক আজিম, কাকারা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, বদরখালী ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, অধ্যক্ষ আবু নঈম আজাদ, অধ্যাপক বশির আহমদ, ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আখতার আহমদ এমএ, চকরিয়া জমজম হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক গোলাম কবির, হাফেজ মাওলানা বশির আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে ব্যাংকের উর্ধ্বতন ও স্থানীয় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানসহ গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পুরো অনুষ্ঠান সার্বিক তত্ত্বাবধান করেন ব্যাংকের চকরিয়া শাখার ব্যবস্থাপক মোঃ শহিদুল­াহ অপু। পরে ব্যাংকের সমৃদ্ধি ও সফলতা কামনা বিশেষ দোয়া মুনাজাত পরিচালনা করেন চকরিয়া পৌরসভার চিরিঙ্গা বাসস্টেশন জামে মসজিদের খতিব মাওলানা কফিল উদ্দিন।##