এম.জিয়াবুল হক : চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনের সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, করোনা ভাইরাস নামের একটি মরণব্যধি সারা বিশ্বের মানুষকে ভাবিয়ে তুলেছে। অচেতনতার অভাবে আজ বিভিন্ন দেশে শত শত মানুষ মারা যাচ্ছে। মরণব্যধি এই ভাইরাস থেকে পরিত্রান পেতে হলে সমাজের সকলস্তরের জনসাধারণকে সজাগ থাকতে হবে। জীবন-যাত্রায় পরিবর্তন আনতে হবে।
তিনি বলেন, সর্বসাধারণের পাশাপাশি করোনা ভাইরাস প্রতিরোধকল্পে চকরিয়া-পেকুয়ার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীদেরকে সজাগ করতে হবে। করোনা ভাইরাস সম্পর্কে সবার মাঝে ধারণা দিতে হবে। এই রোগ থেকে বাঁচতে হলে কী করতে হবে তা শিক্ষার্থীদেরকে জানাতে হবে। বৃহস্পতিবার সকালে চকরিয়া কোরক বিদ্যাপীঠ স্কুলের স্কাউট গ্রæপের উদ্যোগে সচেতনতামুলক প্রচারপত্র বিলি উদ্বোধনকালে এমপি জাফর আলম প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো.নুরুল আখের এর সভাপতিত্বে সচেতনতামুলক প্রচারপত্র বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মহসিন চৌধুরী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান, চকরিয়া থানার ওসি মো.হাবিবুর রহমান, চকরিয়া কোরক বিদ্যাপীঠ পরিচালনা কমিটির সদস্য আবু মুছা, পৌরসভা আওয়ামীলীগ নেতা লায়ন আলমগীর চৌধুরী। অনুষ্ঠানটির সার্বিক তত্তাবধানে ছিলেন চকরিয়া কোরক বিদ্যাপীঠের স্কাউট শিক্ষক আনসারুল করিম। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয় কমিটির সকল সদস্য, শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। ##
