চকরিয়ায় ব্রীজের সঙ্গে ধাক্কা লেগে সিমেন্ট বোঝাই ট্রাক উল্টো চালক ও হেলপার নি*হ*ত

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

এম জিয়াবুল হক : চকরিয়া উপজেলার উত্তর হারবাং কলাতলী এলাকায় ব্রীজের সঙ্গে ধাক্কা লেগে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উল্টে ঘটনাস্থলে চালক- হেলপার দুইজন নিহত হয়েছে। শনিবার (১৮ মার্চ) ভোররাত আনুমানিক সাড়ে চারটার দিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং কলাতলী এলাকায় ঘটেছে এ দুর্ঘটনা।

মহাসড়কের চকরিয়া উপজেলার চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমন চৌধুরী নিহত দুইজনের পরিচয় নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ট্রাক চালক ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার দুপচর ইউনিয়নের গাবলা বাটইবাজার এলাকার আইয়ুব আলীর ছেলে এরশাদ মন্ডল (৩৮) ও হেলপার সিলেট জেলার গোনাইঘাট উপজেলার মোহাম্মদপুর এলাকার আবদুর রাজ্জাকের ছেলে মো.সিব্বির আহমদ মারুফ (১৯)।

হাইওয়ে পুলিশের ওসি ইমন চৌধুরী বলেন, শনিবার দিবাগত রাতে সিমেন্ট বোঝাই করে একটি ট্রাক চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিলেন। ভোররাত আনুমানিক সাড়ে চারটার দিকে গাড়িটি কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার উত্তর হারবাং কলাতলী এলাকায় পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি ব্রীজের লেলিংয়ে ধাক্কা দেয়। ওইসময় একপর্যায়ে সিমেন্ট বোঝাই ট্রাকটি সড়কের একপাশে উল্টে পড়ে ঘটনাস্থলে চালক হেলপার দুইজন নিহত হয়েছে।

তিনি বলেন, আমরা খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল গিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করি। সকালে ঘটনাস্থল থেকে ক্রেনের সাহায্যে উল্টে পড়া ট্রাকটি সড়কে তোলা হয়েছে। মরদেহ দুইটি চিরিঙ্গা হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। পরিবার সদস্যরা উপস্থিত হলে তাদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনী পদক্ষেপ নেওয়া হবে। ##