কাব্যে সূরা বাক্বারা [ সূরা বাক্বারার ধারাবাহিক কাব্যিক ভাবানুবাদ ]

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

মদীনায় অবতীর্ণ,আয়াত :-২৮৬
**************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
**************************
আয়াত নম্বর :-০৮
**************
# শুরু করি আমি নাম নিয়ে আল্লাহর
যিনি পরম করুণাময় অসীম দয়ালু অপার। #
**************************
মুনাফেক চিনতে মহান আল্লাহ কিছু আয়াত পাঠাই
মুনাফেক সর্দার ছিল আব্দুল্লাহ বিন উবাই –
জুদ ইবনে কাইস ও মাতার ইবনে কুশাইর
ছিল তার কট্টর দোসর,ঈমান বিরুধী ভোমর।

আর মানুষের মাঝে
এমন কিছু লোক আছে,
আল্লাহ্ ও পরকালে প্রতি
তারা ঈমান এনেছি বলে ;
মুমিন নহে তারা আসলে
সাজে ঈমানদার কৌশলে।

মুনাফেকের আলামত
মুখে ঈমানের দাবি –
অন্তরে কুফরি পোষণ
গোপনে বেঈমানের ছবি।

মুনাফেক হতে হে,মুমিন
থাকিও দূরত্ব বজায় –
সূযোগ পেলে করবে আঘাত
যাবে শেষে কাঁদায়।