করোনা ভাইরাস আতঙ্কের গুজব : দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে নাইক্ষ্যংছড়ি উপজেলায় প্রশাসন কঠোর অবস্থানে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

শামীম ইকবাল চৌধুরী : দেশব্যাপী করোনা ভাইরাস আতঙ্কের গুজব ছড়িয়ে নাইক্ষ্যংছড়ি বাজারের নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য উধ্বগতিকে স্থিতিশীল রাখার ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থান গ্রহণ করেছে।

মাঠ পর্যায়ে খবর নিয়ে জানাগেছে, কিছু কিছু ব্যবসায়ী করোনা ভাইরাস আতঙ্কে এবং রমজান মাস আসার আগেই নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়াতে শুরু করেছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন বিষয়টি নজরে নিয়ে অভিযান শুরু করে। এ উপলক্ষ্যে শনিবার ২১ মার্চ সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযানে নেমেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন।

প্রশাসন সূত্রে জানাযায়, উপজেলার সদরের নাইক্ষ্যংছড়ি বাজার ও চাকঢাল বাজারসহ বিভিন্ন বাজার মনিটরিং করেছেন।
এ সময় মোবাইল কোর্টে নেতৃত্ব দেন নাইক্ষ্যংছড়ি ইউএনও সাদিয়া আফরিন কচি।
এসময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ ওসি অানোয়ার হোসেন।
জানাযায়, নাইক্ষ্যংছড়ি বাজারে অভিযান চালিয়ে ছড়া মূল্য নেয়ায় দুই প্রতিষ্টানকে ও লাইন্সেন না থাকায় এক প্রতিষ্টান কে আর্থিক জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া অাফরিন কচি।
প্রাথমিক ভাবে তিন প্রতিষ্টানকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেন ম্যাজিস্ট্রেট।অন্যান্যা প্রতিষ্টানকে সতর্ক করেন প্রশাসন।
সাদিয়া আফরিন কচি বলেন,কোনো ব্যবসায়ী বাজারে কোনো পণ্যের দাম বেশি চাইলে তাকে আইনানুগ ভাবে অর্থ দন্ড করা হবে। বাজার মনিটরিং থাকবে কোথাও পণ্যের দাম বেশি চাইলে আপনারা আমাদেরকে জানান। এই নিয়ন্ত্রণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

পরে উপস্থিত লোকজনদের মাঝে করোনা নিয়ন্ত্রনে সচেতনতামূলক লিপলেট বিতরণসহ করোনা ভাইরাস নিয়ন্ত্রণে করণীয়ও সচেতনতামূলক বক্তব্য দেন নির্বহী ম্যাজিস্ট্রেট ও থানার ওসি অানোয়ার হোসেন।

এদিকে ভোক্তা অধিকার কর্মী ও সচেতন মহল, করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে এবং আগামী দুই মাস পরেই পবিত্র মাহে রমজানকে সুযোগ লাগিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য উধ্বগতিকে ঠেকিয়ে স্থিতিশীল রাখার পাশাপাশি দ্রব্যের ওজন নিয়ন্ত্রণ, অস্ব্যাস্থকর পরিবেশে হোটেল খাবার বিক্রি বন্ধ করাসহ উপজেলা প্রশাসনের মনিটরিং সেলের নজরদারী ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।