টেকনাফ টুডে ডেস্ক : রাজধানীর মিরপুরের রূপনগর বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে।
আজ বুধবার সকাল পৌনে ১০টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার দৈনিক আমাদের সময় অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রূপনগরের ‘ত’ ব্লকের বস্তিতে আগুন লেগেছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট কাজ করছে। তাৎক্ষণিকভাবে হতাহত এবং আগুন লাগার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
