সংবাদ বিজ্ঞপ্তি : মহামারী করোনা ভাইরাস প্রতিহত করার লক্ষ্যে বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র সদর দপ্তরের পক্ষ থেকে ২৯ মার্চ ২০২০ বিকেলে রাজধানী ঢাকার বিভিন্ন বস্তি এলাকা যথাক্রমেঃ মুগদা,গুলবাগ বস্তি, শাহজাহানপুর বস্তি এবং খিলগাঁও বস্তি এলাকায় প্রায় চারশতাধিক দুস্থ পরিবারের মধ্যে সচেতনতামূলক লিফলেট বিতরণ, মাস্ক, হ্যান্ড সেনিটাইজার, হ্যান্ড গ্লাভস, চাল, আলু এবং সাবান বিতরণ করে। BHRC’র প্রতিষ্ঠাতা এবং সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার মহামারী করোনাভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত রিকশাচালক, দিনমজুর এবং নিম্নবিত্ত হতদরিদ্র মানুষের মধ্যে খাদ্যদ্রব্য ও অন্যান্য দ্রব্যাদি বিতরণের কর্মসূচী উদ্বোধন করেন। বিতরণকার্যে যারা সরাসরি যোগ দেন তার মধ্যে রয়েছেন BHRC’র সদর দপ্তরের বিশেষ প্রতিনিধি সৈয়দ আজমুল হক, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম সাধারণ সম্পাদক ও মুগদা থানা শাখার সভাপতি মোঃ নাসির উদ্দিন সরকার প্রিন্স, BHRC’র সদর দপ্তরের সহকারী পরিচালক মুহাম্মদ রুহুল আমিন সহ সদর দপ্তরের কর্মীবৃন্দ এবং ঢাকা মহানগরের বিভিন্ন অঞ্চলের মানবাধিকার কর্মীবৃন্দ। করোনাভাইরাস প্রতিহতের লক্ষ্যে মানবাধিকার কর্মীরা অন্যান্য দিনের ন্যায় আজও শহরের বিভিন্ন স্থান যথাক্রমেঃ কাঁচাবাজার এবং বস্তি এলাকায় সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
অপরদিকে মহামারী করোনাভাইরাস প্রতিহতের লক্ষ্যে BHRC’র পক্ষ থেকে ঢাকা মহানগরের বিভিন্ন শাখাসহ দেশের বিভিন্ন অঞ্চলে BHRC’র মানবাধিকার কর্মীরা দরিদ্র জনগোষ্ঠীকে সচেতন করার লক্ষ্যে লিফলেট বিতরণসহ মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, হ্যান্ড গ্লাভস, সাবান, স্যাভলন, ব্লিচিং পাউডার বিনামূল্যে বিতরণ করছে।
