BHRC’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রতিষ্ঠাতার জন্মবার্ষিকী দেশে এবং বহির্বিশ্বে একযোগে পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC’র ৩৩তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার এর জন্ম বার্ষিকী ১০ জানুয়ারি ২০২০ বিকেলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট বার এসোসিয়েশন অডিটোরিয়াম, ঢাকায় পালিত হয়। শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় সংগীত, নৃত্যের সাথে সাথে মানবাধিকার সঙ্গীত এবং কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু করা হয়। BHRC’র প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার এবং BHRC’র প্রেসিডেন্ট বীরমুক্তিযোদ্ধা প্রকৌশলী কাজী রেজাউল মোস্তফা প্রতিষ্ঠা বার্ষিকী ও জন্মদিনের কেক কাটায় অংশ গ্রহণ করেন। অপরদিকে BHRC’র প্রতিষ্ঠা বার্ষিকী এবং প্রতিষ্ঠাতার জন্ম বার্ষিকী দেশে এবং বহির্বশ্বের দুই সহস্রাধিক শাখা বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে একযোগে ৯ জানুয়ারি থেকে পালন শুরু করে এবং ১১ জানুয়ারি ২০২০ পর্যন্ত পালন অব্যাহত রাখে।
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় অংশ নেন BHRC’র যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্ট্যাট উইমেন্স ব্রাঞ্চের সভাপতি মিনা ইসলাম, BHRC’র সিনিয়র ডেপুটি গভর্নর আক্তারুজ্জামান বাবুল, ডেপুটি গভর্নর মোস্তাক আহমেদ, বিশেষ প্রতিনিধি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক সৈয়দ আজমুল হক, বিশেষ প্রতিনিধি আবু মাসুম ফয়সাল, গোলাম কিবরিয়া মোল­া, মোঃ জয়নাল আবেদীন, ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি মোঃ ফিরোজ আলম সুমন, ঢাকা জেলা শাখার সভাপতি নাসিম উল­াহ হেমায়েত, নির্বাহী সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ঢাকা সেন্ট্রাল রিজিওনাল ব্রাঞ্চের সভাপতি মোঃ জয়নাল আবেদীন, ঢাকা পুরাতন আঞ্চলিক শাখার সভাপতি আনোয়ার রাজ, সাধারণ সম্পাদক আজিজুল হক, গুলশান আঞ্চলিক শাখার সভাপতি মোঃ শামীম বক্স, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন সবুজ, ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক মোঃ শাহীন বকস, ঢাকা মহানগর উত্তর পূর্বাঞ্চল শাখার সভাপতি মোঃ মাহবুব আলম প্রমুখ। ঢাকায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর, উত্তর পূর্বাঞ্চল, মহানগর দক্ষিণ, দক্ষিণ-পশ্চিমাঞ্চল, মহানগরের বিভিন্ন আঞ্চলিক শাখা, মহিলা শাখা এবং থানা শাখার কর্মকর্তাগণসহ সাতশতাধিক প্রতিনিধি যোগ দেন।