শামীম ইকবাল চৌধুরী : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী থেকে সোমবার (২০ জুন) রাতে মোঃ হারুন,প্রকাশ ইমরান (১৮) নামের এক রাবার বাগানের টেপার শ্রমিক অপহরণ করা হয়েছে এমন সংবাদ প্রচার হওয়ার সাথে সাথে নাইক্ষ্যংছড়ি অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহার দিকনির্দেশনায় হারুন কে উদ্ধার করতে বিভিন্ন যায়গায় অভিযান পরিচালনা শুরু করে দেন।
এক পর্যায়ে অপহৃত সাজানো সেই প্রতারক হারুন ২২ জুন (বুধবার) রাত পোনে ১০টার দিকে বাইশারী বাজারে এলাকাবাসী দেখতে পায়ে সাথে সাথে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল হাসেমকে খবর দেয়। পুলিশ তাকে আটক করে তদন্তে কেন্দ্রে নিয়ে জিজ্ঞাসা করলে হারুন জানান তার পরিবার থেকে টাকা আদায় করার কৌশল হিসাবে অপহরণের নাটক সাজিয়েছেন বলে এক পর্যায়ে স্বীকার করেন ।
জিজ্ঞাসাবাদে সে আরও জানান, সে সিএনজি যোগে ঈদগড়-ঈদগাঁও হয়ে কক্সবাজার চলে যায় তার সাথে আর লোকজন ছিল।
ঘটনা সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানা অফিসার ইনচার্জ ওসি টান্টু সাহা জানান দক্ষিণ বাইশারী মৃত্যু মোঃ হাসেম প্রকাশ মিঠা হাসেমের ছেলে হারুন অপহরণ হয়েছে এবং তার মোবাই ফোনে ৩ লাখ টাকা মুক্তিপণের দাবীও করেছে মর্মে তার বড় ভাই মিজান আমাকে জানালে আমি সাথে সাথে অভিযান শুরু করে দিয় কিন্তু সেটা অপহরণ নয় অপহরণের নাটক সাজিয়ে পরিবার থেকে টাকা আদায় করার জন্য কৌশল করেছেন।
তার সাথে কারা জড়িত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
আর এদিকে, ইউনিয়নবাসীর কাছে অপহরণ বিষয়টি পুরো রহস্যজনক বলে লোকজনের মধ্যে ছড়িয়ে পড়লে এলাকার মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত প্রতারক হারুন পুলিশের হেফাজতে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়।
