টেকনাফে বিনামূল্যে গবাদিপশুর কৃমিনাশক ঔষধ বিতরণ ও টিকাদান ক্যাম্পেইন সম্পন্ন

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : টেকনাফ উপজেলায় বিনামূল্যে গবাদিপশুর কৃমিনাশক ঔষধ বিতরণ ও টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে টেকনাফ সদর ইউনিয়নে উক্ত ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মুহিবুল্লাহ। এসময় প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ সাজ্জাদ হোসেন, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুর রহিম আজাদ, নুরুল আলম মিয়া, এলএফএ আলম মিয়া, আপেল মাহমুদ এবং এলএসপি নুরুল আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
2 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
ক্যাম্পেইন চলাকালীন খামারীরা স্বতঃস্ফূর্তভাবে তাদের গবাদিপশুকে টিকাদানের জন্য নিয়ে আসেন। ক্যাম্পেইনের আওতায় শতাধিক গরুকে এফএমডি রোগের টিকা এবং দু’শতাধিক ছাগলকে পিপিআর রোগের টিকা প্রদান করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোহাম্মদ মুহিবুল্লাহ বলেন, প্রাণিসম্পদ সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে টেকনাফ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল। গবাদিপশুকে রোগমুক্ত রাখতে এ ধরনের ক্যাম্পেইন অব্যাহত থাকবে।