আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া উত্তর শিলখালী বিয়ের বাড়িতে ডাকাতির ঘটনা সংঘটিত হয়েছো।এতে নবধুর স্বর্ণ অলংকার,বিয়ের বাড়ির মেহমানের স্বর্ণ অলংকার, এন্ড্রয়েড ফোন ও টাকা পয়সাসহ মারধর করে ব্যাপক তান্ডব চালায় অস্ত্রধারী সংঘবদ্ধ ডাকাতদল।এসময় নব বধু সাদেকা ইয়াসমিনের ৫ভরি, নাতি রিনা আক্তারের দেড় ভরি, পুত্রবধু শাহেদা আক্তারের ৪আনা, বিহাইনের ৪আনা, ও মেয়ে নুর হওয়া থেকে ৮ আনা এবং বাড়ির বিভিন্ন মহিলাদের থেকে নগদ ৯০ হাজার টাকা,৩টি এনড্রয়েড ফোনসহ লুটপাট করা হয়। এতে ১০- ১১লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।
জানা যায়, সোমবার( ৬ জুন) রাতের প্রথম প্রহরে স্থানীয় উত্তর শিলখালী পাহাড়ি পাদদেশে অবস্থিত খলিলুর রহমান প্রকাশ উল্লাহ’র বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
মূলত গতকাল, উত্তর শিলখালী নতুন বাজার এলাকার মোহাম্মদ হোসেনের মেয়ে সাদেকা ইয়াসমিনের সাথে একই এলাকার খলিলুর রহমানের পুত্র রহমত উল্লাহ’র বিয়ে হয়। এতে সামাজিকভাবে বিভিন্ন আয়োজন করে বিবাহ সম্পন্ন হয়। রাতে বিয়ের বাড়িতে দূর দূরান্ত থেকে আত্মীয়-স্বজন স্বর্ণ অলংকার নিয়ে বিয়ে আসলে রাতে থেকে যায়।পরে ডাকাতের হাতে সবকিছুই লুটপাটের শিকার হয়।
রাত প্রহরী জেনেরেটর অপারেটর ছৈদুর রহমান বলেন,ডাকাত দলে প্রায় ১৮-২০ জনের মতো সদস্য ছিল।এর মধ্যে ৬জন বাড়িতে ঢুকে, ১০-১২ জনের বন্দুক ও দুয়েকজনের হাতে ধারানো অস্ত্র ও লম্বা কিচিচ ছিল। ডাকাতের কথাবার্তায় স্থানীয় বলে মনে ধারণা করেন,।
নব জামাই আব্দুর রহমান,’জানান, সংঘবদ্ধ ডাকাত দলের ৬জন সদস্য দরজা ধাক্কাতে থাকলে আমি প্রতিহত করার চেষ্টা করলে খুন্তি দিয়ে দরজা ভেঙে আমার মারধর করে মাথায় বন্দুক ধরে সবকিছু দিয়ে বলে আলমারি খোলে স্বর্ণ, মোবাইল, টাকা পয়সা লুটপাট করে নিয়ে যায়,।
এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করে এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ,।
