পৌরসভার ৫ নং ওয়ার্ডে সিআরএ কর্মশালা সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ প্রতিনিধি।
টেকনাফ পৌরসভার ৫ নং ওয়ার্ডে পানি, পয়:নিস্কাশন, স্বাস্থ্যবিধি এবং দূর্যোগ ঝুঁকি প্রশমন প্রকল্পের আওতায় জনগোষ্ঠীর ঝুঁকি নিরসন (সিআরএ) কর্মশালা সম্পন্ন হয়েছে।
সলিডারিটি ইন্টারন্যাশনালের উদ্যোগে মঙ্গলবার সকালে পৌরসভার ৫ নং ওয়ার্ড অলিয়াবাদ এলাকায় স্থানীয় জনসাধারনকে নিয়ে উক্ত কর্মশালাটি অনুষ্ঠিত হয়েছে।
এতে পৌরসভার ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম মানিক, ইউছুপ মনো, আতাউর রহমান, আব্দুর রহমান বাহার, ইয়াহিয়া, মো: রফিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারন উপস্থিত ছিলেন।