ইদগাঁও উপজেলায় পূবালী ব্যাংকের ৪৭ তম উপ-শাখা উদ্বোধন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

কক্সবাজার প্রতিনিধি-
কক্সবাজারের ইদগাঁও উপজেলায় পূবালী ব্যাংকের ৪৭ তম উপ শাখা ও এটিএম বুথ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার দুপুরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে শাখাটির উদ্বোধন করেন চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের উপ-ব্যবস্থাপনা পরিচালক অনুষ্ঠানের মোহাম্মদ ইশা।

কক্সবাজার শাখার ব্যবস্থাপক মাসুদুল হাসান ভূঁইয়ার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আঞ্চলিক প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মোঃ হাফিজুর রহমান, কক্সবাজার প্রেস ক্লাবের সাবেক সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে আধুনিক ব্যাংকিং সেবার প্রত্যয় ঘোষনা করেন বক্তাগণ।

এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও ব্যাংকের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।