বাহারছড়া মানবপাচার চক্রের সক্রিয় দালাল সাইফুল গ্রেফতার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

আজিজ উল্লাহ : টেকনাফের বাহারছড়া সাগর পথে মানবপাচারকারী চক্রের সক্রিয় গডফাডার খ্যাত আব্দুল আলীর অন্যতম সহযোগী সাইফুলকে গ্রেফতার করেছে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ। সাইফুল স্থায়ীয় মারিশবনিয়া এলাকার মৃত হোসেন আহমেদের পুত্র।

জানা যায়, শনিবার(২৩ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার সময় বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদের নির্দেশনায় সহকারী উপ-পুলিশ পরিদর্শক জামাল মীরের নেতৃত্বে মারিশবনিয়া বাজার থেকে বিশেষ সংবাদের নিমিত্তে তাকে গ্রেফতার করা হয়।
সেই দীর্ঘদিন ধরে সাগরপথে রোহিঙ্গাসহ স্থানীয় বিভিন্ন অসহায় মানুষকে উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে প্রতিজনে ৪-৫লাখ টাকা হাতিয়ে নিয়ে মালয়েশিয়া পাঠায় বলে স্থানীয় সূত্রে এমন তথ্য রয়েছে। এমনকি এখনো সাগরপথে মালয়েশিয়ার উদ্দেশ্যে জাহাজে রয়েছে বাহারছড়া বড়ডেইল এলাকার রিদুয়ান, জয়নাল উদ্দীন ও রেজাবুল এবং মারিশবনিয়ার ভিক্টিম সাইফুল ও আব্দুল্লাহ এদের দালালরা টাকার জন্য বিভিন্ন ধরনের অমানবিক নির্যাতন চালাচ্ছে তা মোবাইলে ভিডিও ধারণ করে টাকার জন্য তাদের পরিবারে পাঠাচ্ছে বলেও কয়েকজন ভিক্টিমের পারিবার জানিয়েছেন। এর মধ্যে আব্দুল্লাহ আটককৃত সাইফুলের হাতে টাকাও প্রদান করে তা সাইফুল স্বীকারও করেন।

এদিকে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর নুর মোহাম্মদ জানান,” তাকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আটককৃত মালয়েশিয়া পাচার চক্রের দুই দালাল তার মানবপাচারে যোগসাজশের স্বীকারোক্তি প্রদান করেন এবং তার বিরুদ্ধে আদালতে আরেকটি চেক জালিয়াতির মামলার পরোয়ানা রয়েছে “