নিজস্ব প্রতিনিধি:::
টেকনাফের প্রবীণ সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেমের মাতা জুলাইখা বেগম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
২০ মার্চ সোমবার বেলা সাড়ে ১২ টায় কক্সবাজার ফুয়াদ আল-খতীব হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন।
এদিকে একই দিন মাগরিব নামাযের পর নিজগ্রাম হোয়াইক্যংয়ে মরহুমার নামাযে জানাযা শেষে স্থানীয় কবস্থানে দাফন করা হয়েছে।
টেকনাফ সাংবাদিক ফোরাম’র শোক
সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেমের মাতার মৃত্যুতে ‘টেকনাফ সাংবাদিক ফোরাম’ গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় সংগঠনের সভাপতি, সাধারন সম্পাদকসহ সকল সদস্যরা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
অপরদিকে টেকনাফে প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেমের মাতার মৃত্যুতে শোক জানিয়েছেন। তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেছেন।
