বিশেষ প্রতিনিধি : টেকনাফ হাবিরছড়াস্থ মেরিনড্রাইভে কলেজ ছাত্র আব্দুল্লাহ আল মামুনসহ এক তরুণীকে ছুরিকাঘাতে গুরুতর আহত করার সেই সন্ত্রাসীকে শনাক্ত করা হয়েছে।ভিক্টিম নিজেরাই তার ছবি দেখে শনাক্ত করতে সক্ষম হয়েছে।
গত শুক্রবার( ১লা এপ্রিল) রাতে মেরিনড্রাইভে ছুরিকাঘাতের ঘটনা সংঘটিত হয়।সেদিন ডাকাতির উদ্দেশ্যে টমটম থামিয়ে মানি ব্যাগ,মোবাইল ছিনতাই করতে গিয়ে ছুরিকাঘাতে করেন, সদর ইউনিয়নের লেঙ্গুলবিল এলাকার মীর কাসেমের ছেলে এনামুল হক। সেই চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানা যায়।এনাম তার সাঙ্গপাঙ্গ নিয়ে মেরিনড্রাইভে বিভিন্ন সময় ডাকাতি করে আসছেন বলে এলাকা সুত্র বলছে।
সেদিন তাদের ছুরিকাঘাতে বাহারছড়ার স্থানীয় মারিশবনিয়া এলাকার জিন্নাহ আলীর পুত্র আব্দুল্লাহ আল মামুন (২০) এবং কোহিনূর নামের আরেকজন তরুণীও ছুরিকাঘাত হয়। আব্দুল্লাহ’র পিঠে ছুরি ভেঙে মেরুদণ্ডে বিদ্ধ হয়। পরে তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে ছুরি বের করতে না পেরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বিশেষ অপারেশনের মাধ্যমে ছুরি বের করতে সক্ষম হয়।
সেদিনের প্রত্যক্ষদর্শী নুরুল ইসলাম বলেন,”এই এনামের ছবি দেখে আমিসহ স্ত্রী কোহিনূর আক্তার তাকে শনাক্ত করতে সক্ষম হয়েছি।সেই এলাকার চিহ্নিত সন্ত্রাসী। ভবিষ্যতে এরকম ন্যাক্কারজনক ঘটনার যাতে পুরাবৃত্তি না হয় তাকে গ্রেফতারের দাবি জানাচ্ছি।”
