হ্নীলা গুহাফায় ১০ম ডায়াবেটিস ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : টেকনাফের অন্যতম দাতব্য ও স্বেচ্ছাসেবী সংগঠন হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশনে ১০ম ডায়াবেটিস ক্যাম্পেইন ও চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।
২৫ মার্চ সকাল সাড়ে ১০টায় হ্নীলা গুলফরাজ-হাশেম ফাউন্ডেশন মিলনায়তনে ১০ম ডায়াবেটিস ক্যাম্পেইন শুরু হয়। এতে উপস্থিত ডায়াবেটিস রোগীদের দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন কক্সবাজার ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ মুসা,কক্সবাজার ডায়াবেটিস হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সুব্রত সেন গুপ্ত, গুহাফা মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু বকর আল মামুন। এছাড়া উক্ত ক্যাম্পেইনে ফাউন্ডেশন নির্বাহী পরিচালনা কমিটির সদস্য হাজী আবুল কালাম সওদাগর, মাষ্টার কামাল আহমদ, সালেহ আহমদ মেম্বার, মাওলানা শাকের আহমেদ, কায়সার উদ্দিন আহমেদ, মাষ্টার শাহ আলম, কফিল আহমেদ, মোঃ মমতাজুল ইসলাম মনু, মৌলানা আরিফুল ইসলাম, ডাঃ জালাল উদ্দিন, মাওলানা জাকের হোসাইন ও জসিম উদ্দিন এবং বিভিন্ন এলাকা থেকে আগত রোগীরা উপস্থিত ছিলেন। এরপর ককসবাজার ডায়াবেটিস হাসপাতালের মেডিকেল অফিসার ও ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ মুসা এবং গুলফরাজ হাশেম ফাউন্ডেশনের মেডিকেল অফিসার ডাঃ মোঃ আবু বকর আল মামুন চিকিৎসা সেবা প্রদান করেন। ###