বিশেষ প্রতিবেদক : কক্সবাজার র্যাব-১৫ এর সদস্যরা টেকনাফের হ্নীলায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আরমান নামে এক মাদক কারবারীকে ইয়াবাসহ গ্রেফতার করেছে।
সুত্র জানায়, ১১মার্চ বিকাল সাড়ে ৫টারদিকে র্যাব-১৫ এর আভিযানিক দল হ্নীলা ইউনিয়নের আলীখালী টেকনাফ-কক্সবাজারগামী পাঁকা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অবগত হয়ে অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে র্যাবের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি পলায়নের চেষ্টাকালে ১। মোহাম্মদ আরমান (১৯), পিতা- মোঃ আইয়ূব, সাং- দক্ষিণ আলীখালী, ওয়ার্ড নং-০৮, ইউপি-হ্নীলা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার’কে ধৃত করে। ধৃত ব্যক্তিকে পালানোর কারণ জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে স্বীকার করে যে তার হেফাজতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে। তখন উপস্থিত সাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ ও হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
