নিজস্ব প্রতিবেদক : টেকনাফে ২১নং চাকমারকূল ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে বিদেশী পিস্তল, কার্তুজ-ইয়াবাসহ ২জনকে আটক করেছে।
সুত্র জানায়, ২৮ ফেব্রুয়ারী রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফের ২১নং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬ এপিবিএন সদস্যরা ইয়াবা ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে ব্লক-বি/৩ এর উমর ইবনে খাত্তাব জামে মসজিদের উত্তর পার্শ্বে কাচা রাস্তায় অভিযানে যায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে ২২নং ঊনছিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পের রশিদ আহমদের পুত্র আরকান (১৯) এবং মৃত নুর আলমের পুত্র মহিবুল্লাহ (৩৭) কে আটক করা হয়। পরে তাদের দেহ তল্লাশি করে ১টি সচল বিদেশি পিস্তল, ম্যাগাজিনসহ ৫রাউন্ড গুলি ও ৪হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
কক্সবাজার ১৬ এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, এই ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত পিস্তল,বুলেট ও ইয়াবাসহ গ্রেফতারকৃতদ্বয়কে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###
