টেকনাফে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ টুডে ডটকম :
টেকনাফে র‌্যালী, আলোচনা সভা ও দূর্যোগ মহড়ার মধ্য দিয়ে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত হযেছে। এবারের প্রতিপাদ্য ছিল “দূর্যোগের প্রস্তুতি সারাক্ষণ আনবে টেকসই উন্নয়ন”।
এ উপলক্ষে সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে এক বণাঢ্য র‌্যালী প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়ে।
মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবিরের সভাপতিত্বে সিপিপি ইনচার্জ আব্দুল মতিনের সঞ্চালনায় এতে এতে বক্তব্য রাখেন সিপিপি উপজেলা টীম লিডার আবু হানিফ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা কিরিটি রঞ্জন বড়ুয়া, সলিডারিটি ইন্টারন্যাশনাল এর কার্তিক চন্দ্র বিশ্বাস, এসিএফ এর জিএম জাহাঙ্গীর কবির প্রমুখ।
এতে মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাংকন ও রচনা প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। রচনা ও চিত্রাংকন প্রতিযোগীতায় এজাহার বালিকা, পাইলট উচ্চ বিদ্যালয়, মডেল প্রাইমারী, উপজেলা আদর্শ কেজি স্কুল ও মায়মুনা সরকারী প্রাথমিকের ছাত্রছাত্রীরা অংশ গ্রহন করেন।
17201116_711962292309635_43510906378963415_n
এর আগে উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সৌজন্যে দূর্যোগ মহড়া অনুষ্ঠিত হয়।