বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে থাইংখালী বালুখালী রয়েল স্টার ফুটবল একাদশ এবং রংগে ইলাহী ফুটবল একাদশের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়েছে।
১৩ই ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর নির্ধারিত খেলা বালুখালী রয়েল স্টার ফুটবল একাদশ এবং রংগে ইলাহী ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বের খেলা আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। প্রথমার্ধ্বের পুরো সময় জুড়ে কোন দলই গোলের দেখা পায়নি। এভাবে প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী মধ্যবিরতি ঘোষণা করেন।

মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। ১২ মিনিটের মাথায় রংগে ইলাহী ফুটবল একাদশের ১৪নং জার্সিধারী খেলোয়াড় সৈয়দ নুর ১টি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। ২৯মিনিটের মাথায় বালুখালী রয়েল স্টার ফুটবল একাদশের ১০নং জার্সিধারী খেলোয়াড় ১টি গোল করে দলকে ১-১ গোলের সমতায় ফেরান। এরপর আর কোন গোল না হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। খেলায় নৈপূণ্য প্রদর্শনের জন্য ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রয়েল স্টার ফুটবল একাদশের খেলোয়াড় নুর কলিম মৌলভী।
খেলায় প্রধান রেফারী ছিলেন মোহাম্মদ শফি, সহকারী রেফারী ছিলেন মোহাম্মদ সিরাজ ও মাহমুদ উল্লাহ এবং ৪র্থ রেফারী ছিলেন মোস্তাক আহমদ সাকি।
আগামী ১৪ই ফেব্রুয়ারী শাহপরীর দ্বীপ ফুটবল একাদশ ও লেদা নুর আলী পাড়া ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ###
