বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে বালুখালী রক স্টার ফুটবল একাদশ ১-০ গোলে হোয়াইক্যং ক্রীড়া পরিষদকে হারিয়ে জয় পেয়েছে।

৫ই ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর নির্ধারিত খেলা বালুখালী রক স্টার ফুটবল একাদশ এবং হোয়াইক্যং ক্রীড়া পরিষদ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বের খেলা আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। ১১ মিনিটের মাথায় বালুখালী রক স্টার ফুটবল একাদশের ১১নং জার্সিধারী খেলোয়াড় ফায়সাল চমৎকার ১টি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর কোন দলই গোলের দেখা পায়নি। এভাবে প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী মধ্যবিরতি ঘোষণা করেন।
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। কোন দলই গোলের দেখা না পাওয়া এবং নির্ধারিত সময় শেষ হওয়ায় ২য়ার্ধ্বের খেলা রেফারী লম্বা বাঁশি বাজিয়ে সমাপ্তি ঘোষণা করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় রক স্টার ফুটবল একাদশের খেলোয়াড় ফায়সাল।

খেলায় প্রধান রেফারী ছিলেন আলী হোসেন, সহকারী রেফারী ছিলেন আবছার মাহমুদ ও ওমর ফারুক এবং ৪র্থ রেফারী ছিলেন মোহাম্মদ হেলাল। খেলায় প্রধান ধারা ভাষ্যকার ছিলেন রিদুওয়ানুল ইসলাম রিমন এবং সহকারী মোহাম্মদ রফিক।

আগামীকাল ৬ই ফেব্রুয়ারী হোয়াব্রাং ক্রীড়া পরিষদ ফুটবল একাদশ ও কাঞ্জরপাড়া ক্রীড়া পরিষদ ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ###
