শহীদ উল্লাহ : সীমান্ত উপজেলা টেকনাফ সদর ইউপির হাতিয়ারঘোনা পাহাড়ি এলাকায় স্বশস্ত্র দূবৃর্ত্তদলের উপস্থিতি পেয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে অজানা আতংক দেখা দিয়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনারোধে আইন-শৃংখলা বাহিনীর বিশেষ টহলের দাবী জানিয়েছে এলাকাবাসী।
স্থানীয় বাসিন্দারা জানায়, ২৬ জানুয়ারি সন্ধ্যা ৬ টারদিকে টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ারঘোনা পাহাড়ি এলাকায় একদল স্বশস্ত্র দূবৃর্ত্তদলের অবস্থান দেখতে পায়। তারা ডাকাত দল মনে করে স্থানীয় মসজিদের মাইকে মাইকিং করে এলাকাবাসীকে সর্তক করা হয়। তখন সাধারণ মানুষের মনে অজানা আতংক ছড়িয়ে পড়ে। গত সপ্তাহের অধিক সময়ধরে ১০/১২জনের স্বশস্ত্র গ্রুপের অবস্থান দেখতে পেয়ে আতংকে ছিল। তার উপরে এক কৃষক পাহাড়ে গিয়ে তাদের সামনে পড়লে তাদের উপস্থিতি কাউকে না জানানোর জন্য বলে। অন্যথায় প্রাণনাশের নাশের ভয়ভীতি দেখিয়ে বাড়িতে পাঠিয়ে দেয়। গত কয়েকদিন আগে এক কৃষককে অপহরণ করে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেওয়ার স্থানীয়দের মধ্যে আতংক আরো বৃদ্ধি পেয়েছে।
বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধিসহ আইন-শৃংখলা বাহিনীকে অবহিত করা হয়েছে বলে গ্রামের কয়েকজন বাসিন্দা জানান।
এই ব্যাপারে টেকনাফ মডেল থানার ওসি মোঃ হাফিজুর রহমান বলেন ,এই বিষয়টি বিভিন্ন মাধ্যমে আমরা অবগত হয়েছি। উক্ত বিষয়সহ বিভিন্ন ইস্যু নিয়ে টেকনাফ মডেল থানা পুলিশ তৎপর রয়েছে।
