হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে নকআউট পর্বের ২য় খেলায় আইয়ুব খানের গোলে হোয়াব্রাং সেমিতে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১-২২ইং ২য় আসরের নকআউট পর্বের ২য় খেলা শুরু হয়। এতে আইয়ুব খানের একমাত্র গোলে বালুখালী রয়েল ফুটবল একাদশকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব হোয়াব্রাং।
271909353 505141370935679 1627646074042468332 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
২১জানুয়ারী ২০২২ইং (শুক্রবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি যুব ফাউন্ডেশনের খেলার মাঠে হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের ২য় রাউন্ডের খেলা বালুখালী রয়েল ফুটবল একাদশ বনাম ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব হোয়াব্রাংয়ের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বের খেলায় কোন দলই গোলের দেখা পায়নি। এভাবে আক্রমণ আর পাল্টা আক্রমনে খেলার ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
272078839 640280137396912 5258042515550009850 n TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়। মাঠে খেলোয়াড়েরা আক্রমণ আর পাল্টা আক্রমণ অব্যাহত রাখে। ১৮মিনিটের মাথায় ইয়ং বয়েজ স্পোর্টিং ক্লাব হোয়াব্রাং একাদশের ১২নং জাসিধারী খেলোয়াড় আইয়ুব খান চমৎকার ১টি গোল করে দলকে ১-০ গোলে এগিয়ে নেয়। এরপর খেলায় আরো উত্তেজনা ছড়িয়ে পড়লেও সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের একমাত্র গোলদাতা আইয়ুব খান।
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন সাইফুল ইসলাম,সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন মিল্টন দত্ত, জয়নাল আবেদীন এবং ৪র্থ রেফারী ছিলেন মফিজুর রহমান কানন।
আগামীকাল দক্ষিণ ফুলের ডেইল ফুটবল একাদশ বনাম মৌলভী বাজার ক্রীড়া পরিষদের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ###