শামীম ইকবাল চৌধুরী,নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকেঃঃ
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে যথাযোগ্য মর্যদায় ১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযানের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে গতকাল বুধবার (৮ মার্চ) সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন,উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন, মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ রাজা মিয়া, আওয়ামীলীগ সিনিয়র নেতা অধ্যাপক মোঃ শফি উল্লাহ, নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের উপদেষ্টা এম, তসলিম ইকবাল চৌধুরী, বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলম কোম্পানী, আওয়ামীলীগের নেতা মোঃ আবু তাহের, ডাঃ ইসমাইল হোসেন, ছাত্রলীগের যুগ্ন সম্পাদক মোঃ রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক আব্দু রহমান বাপ্পী, যুবনেতা নাজমুল হাছান, কৃষকলীগ নেতা সাইফুদ্দীন, প্রেসক্লাব যুগ্ন সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম কাজলসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও আমন্ত্রিত সুধীজন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আগামী ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় শিশু দিবস পৃথক পৃথক দু’দিনব্যাপী উদযাপনের লক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। সভায় মতামত তুলে বক্তব্য রাখেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু আহম্মেদ, আওয়ামীলীগের নেতা অধ্যাপক এম, শফি উল্লাহ, কৃষকলীগ নেতা শিমুল, সাংবাদিক নেতা তসলিম ইকবাল চৌধুরী, মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মংশৈ অং মার্মা প্রমুখ। এছাড়াও আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যদায় পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং জাতীয় শিশু দিবস যথাযোগ্য মর্যদায় পালনের জন্য সকলের সহযোগিতা কামনা করেন।
