টেকনাফ টুডে ডেস্ক : টলিউডে ফের করোনার থাবা। এবার অভিনেত্রী পার্নো মিত্রর শরীরে করোনা ভাইরাসের হানা। জানা গিয়েছে, একই বছর দু’বার করোনা আক্রান্ত হলেন তিনি। ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়ার পরেও ভাইরাসের সংক্রমণ হওয়ায় উদ্বেগ যেন আরও বাড়ছে।
ইনস্টা স্টোরিতে দুঃসংবাদটি নিজেই জানান অভিনেত্রী। তিনি লেখেন, একটা গুরুত্বপূর্ণ আপডেট সকলকে দিতে চাই। আমি করোনা আক্রান্ত। মৃদু উপসর্গ। আমি নিভৃতবাসে।
গত তিনদিনে আমার সংস্পর্শে যারা এসেছেন তারা দয়া করে কোয়ারেন্টাইনে থাকবেন। প্রয়োজনে পরীক্ষা করে নিন। সাবধানে থাকুন। মাস্ক পরুন।
