হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে ৮মদিনের খেলা গোলশূণ্য ড্র

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

বার্তা পরিবেশক : হ্নীলা গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১ইং ২য় আসরের ৮ম খেলা বালুখালী রয়েল ফুটবল একাদশ বনাম নয়াবাজার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। কোন দলই গোলের দেখা না পাওয়ায় দু’দলকে পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে।
8 2 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১৮ডিসেম্বর (শনিবার) বিকাল ৪টায় হ্নীলা আলহাজ¦ আব্দুল মোনাফ স্মৃতি ফাউন্ডেশনের খেলার টূর্ণামেন্টের ১ম রাউন্ডের ৮মদিনের খেলা বালুখালী রয়েল ফুটবল একাদশ বনাম নয়াবাজার ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বে খেলা চলাকালীন উভয় দলের খেলোয়াড়েরা প্রতিপক্ষের গোলপোস্ট লক্ষ্য করে একাধিক কিক করলেও গোলরক্ষকদের পরাজিত করতে পারেনি। এভাবে চলাকালীন ১মার্ধ্বের সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি দিয়ে মধ্যবিরতি ঘোষণা করেন।
8 3 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হলে উভয়পক্ষের খেলোয়াড়েরা গোলের সুযোগ খুঁজলেও কাজে গোল করতে ব্যর্থ হয়। ২য়ার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বালুখালী রয়েল ফুটবল একাদশের গোলরক্ষক রকি।
8 4 scaled TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন শফিউল আলম, সহকারী রেফারীর দায়িত্ব পালন করেন আনিস, মিণ্টন দত্ত এবং ৪র্থ রেফারী হিসেবে ছিলেন আবুল বশর ইমন। আগামী পরশু ২০ডিসেম্বর লেদা ফুটবল একাদশ বনাম ফুলের ডেইল ব্রাদার্স ইউনিট ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে। ###