বেগম রোকেয়া দিবসে টেকনাফে বিভিন্ন ক্যাটাগরীতে ৫জন নারীকে সম্মাননা প্রদান

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবসে বিভিন্ন ক্যাটাগরীতে ৫জন নারীকে সর্বশ্রেষ্ঠ জয়িতার সম্মানে ভূষিত করা হয়েছে।

৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় টেকনাফ উপজেলা পরিষদ হল মিলনায়তনে টেকনাফ উপজেলা প্রশাসনের সহায়তায় মহিলা বিষয়ক অধিদপ্তর এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আর্ন্তজাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে “জয়িতার অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠান টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ পারভেজ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফউপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি। বিশেষ অতিথি ছিলেন টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইরফানুল হক চৌধূরী, উপজেলা শিশু ও মহিলাবিষয়ক কর্মকর্তা শওকত হোসেন।

আলোচনা সভা শেষে উপজেলা পর্যায়ে সফল জননী নারী ক্যাটাগরীতে হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মোঃ হোসনের স্ত্রী আমিনা খাতুন, শিক্ষা উন্নয়নে মুর্তজা বেগম মল্লিকা, সামাজিব উন্নয়নে টেকনাফ সদর ইউপির মহিলা মেম্বার রানু আক্তার, নারী নির্যাতন প্রতিরোধে দিলরুবা আক্তার এবং অর্থনৈতিক উন্নয়নে তাহেরা আক্তার মিলিকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। ###