নিজস্ব প্রতিনিধি : চকরিয়ায় ইউপি নির্বাচনে ফাঁশিয়াখালী ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী মো. হেলাল উদ্দিনের জামিন হয়েছে। মঙ্গলবার দুপুরে কক্সবাজার জেলা দায়রা জজ আদালতের বিচারক তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত রবিবার দুপুর চকরিয়া থানায় র্যাবের করা দুটি মামলায় জামিন নিতে গেলে চকরিয়া সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন চকরিয়া আইনজীবি সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ওমর ফারুক। তিনি জানান, দুটি মামলায় হেলাল উদ্দিনের জামিন হয়েছে। র্যাবের করা দুটি মামলায় তার বিরুদ্ধে ওয়ােেরন্ট ছিল। ওই মামলায় তিনি কারাগারে ছিলেন। ##
