টেকনাফে ২১নং ক্যাম্প হতে অস্ত্র ও বুলেটসহ সন্ত্রাসী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : টেকনাফে ২১নং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে অস্ত্র ও বুলেটসহ এক সন্ত্রাসীকে আটক করেছে।

সুত্র জানায়,গত ২৪ নভেম্বর (বুধবার) রাত ৮টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল টেকনাফের হোয়াইক্যং কেরুনতলী এলাকায় অভিযান চালিয়ে ২১নং চাকমারকূল রোহিঙ্গা ক্যাম্পের ব্লক-এ/৬ এর বাসিন্দা আবু বক্কর ছিদ্দিকের পুত্র মোঃ জোবায়ের (২৫)কে আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত ব্যক্তির দেহ তল্লাশী করে ১টি দেশী তৈরী এলজি ও ৩ রাউন্ড বুলেট উদ্ধার করা হয়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্র ও বুলেটসহ ধৃত সন্ত্রাসীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###