ওসি প্রদীপ যখন থেকে টেকনাফে পুলিশি ক্ষমতার অপব্যবহার করে আসছিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago
ফাইলছবি

রহিম কেলভিন এর ফেইসবুক টাইমলাইন থেকে :
ওসি প্রদীপ যখন থেকে টেকনাফে পুলিশি ক্ষমতার অপব্যবহার করে আসছিল তখন টেকনাফের তথাকথিত সচেতন রাজনৈতিক নেতাগণ কোথায় ছিলেন! সাধারণত নির্যাতিত জনগণের বোবাকান্না তাঁরা কি শুনছিলেন না!
তাই বলছি আগে ‘প্রতিবাদ’ শব্দটির সাথে পরিচিত হোন তারপর নেতা নির্বাচিত করুন। আর জেনে রাখুন- প্রতিবাদ করতে ভয় পাওয়া লোক নেতা হওয়ার যোগ্যতা রাখেনা।
সন্মানিত টেকনাফ পৌরবাসী এমন কোনো নেতা নির্বাচিত করবেন না যে নেতা যে কোনো অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায়, এমন কোনো নেতা নির্বাচিত করবেন না যে নেতা উন্নয়ন কাকে বলে জনগণকে চিনতে দেয় না, এমন কোনো নেতা নির্বাচিত করবেন না যে নেতা জনগণের দূর্দিনে হাল ছেড়ে দিয়ে পালিয়ে বেড়াবে! এমন কোনো নেতা নির্বাচিত করবেন না যে নেতা একমুঠো চাল ছিটিয়ে দশমুঠো চাল হুমড়াছুমড়াদের বিলিয়ে দিয়ে নিজের ভিত শক্ত রেখে জনগণকে শুধুমাত্র সময়ের ভোট ব্যাংক মনে করা ছাড়া আর কিছুই ভাবতে পারে না!