নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম শহরে বসবাসরত চকরিয়া উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নবাসির সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হয়েছেন আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বর্তমান চেয়ারম্যান ও চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আজিমুল হক আজিম।
শনিবার রাতে চট্টগ্রাম শহরের চকবাজারস্থ বিসিএস হেল্পলাইন মিলনায়নে অনুষ্ঠিত মতবিনিময় সভায় চট্টগ্রামে বসবাসরত ইউনিয়নের গুনিজন,পেশাজীবি, ব্যবসায়ী ও ছাত্রসমাজের সর্বস্তরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে বক্তব্য দেন। সভায় সকলের সম্মতিক্রমে আগামী ২৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সুরাজপুর মানিকপুর ইউপি নির্বাচনে তিনবারের নির্বাচিত সফল চেয়ারম্যান আজিমুল হক আজিমকে ইউনিয়নবাসির পক্ষথেকে চেয়ারম্যান পদে একক প্রার্থী ঘোষনা করেন উপস্থিত নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, ২০০৩ সালে বমুবিলছড়ি ইউনিয়নকে বিভক্তি করে সুরাজপুর-মানিকপুর ইউনিয়ন পরিষদ প্রতিষ্ঠা লাভ করে। সেই থেকে গত তিনটি নির্বাচনে চেয়ারম্যান পদে আজিমুল হক আজিম বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন। তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকলেও এলাকার উন্নয়নে কোনদিন রাজনীতি করেনি। জনগনের কল্যাণে তিনি সবসময় নিবেদিত ভুমিকা পালন করেছেন। তাঁর আমলে সরকারের উন্নয়ন অগ্রযাত্রার কল্যাণে সুরাজপুর-মানিকপুরকে নতুনভাবে বদলে দিয়েছে।
নেতৃবৃন্দ সভায় আরও বলেন, চেয়ারম্যান আজিমুল হক আজিম গেল ২০বছরে সুরাজপুর-মানিকপুরকে ঢেলে সাজিয়েছেন। সেখানে মানুষ সন্ধ্যা নামার পর কুপি বাতি জালিয়ে জীবনধারণ করতো, সেই জনপদে এখন বিদ্যুতের আলো পৌঁছে গেছে। ইউনিয়নের প্রতিটি জনপদ এখন আলোকিত হচ্ছে। একসময় জুতা হাতে নিয়ে মানুষকে কাঁদা মাটি মাড়িয়ে চলাচল করতে হতো। সেখানে রাস্তা-ঘাটের অর্ভুতপুব উন্নয়নের কল্যাণে বর্তমানে সর্বসাধারণ প্রাইভেট গাড়ি নিয়ে বাড়ি যেতে পারছে। বক্তারা বলেন, নির্বাচন আসলে সবাই প্রার্থী হতে চান, কিন্তু সবার তো একইধরণের যোগ্যতা থাকেনা। সেইক্ষেত্রে চেয়ারম্যান আজিম অনন্য।
চট্টগ্রাম শহরে বসবাসরত নেতৃবৃন্দ আরও বলেন, এলাকার শিক্ষাখাতের অগ্রগতি উন্নয়নের পাশাপাশি নতুন পর্যটন স্পটের কল্যাণে পাহাড়ি জনপদের ইউনিয়ন সুরাজপুর-মানিকপুর এখন সারাদেশে পরিচিতি পেয়েছে। আর এই অসম্ভব একটি সম্ভাবনাকে নতুনভাবে ইউনিয়নবাসিকে এগিয়ে দিয়েছে। এইধরণের মননশীল কাজের কল্যাণে আমরা মনে করি, এলাকার সার্বিক অগ্রগতি ও জনগনের ভাগ্য পরিবর্তনে চেয়ারম্যান আজিমুল হক আজিমের মতো যোগ্য জনপ্রতিনিধির বিকল্প নেই আমাদের ইউনিয়নে। তাই আমরা তাকেই আসন্ন নির্বাচনে নৌকার চেয়ারম্যান প্রার্থী হিসেবে চাই শুধুই সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের অসমাপ্ত উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য। ##
