বাংলা একাডেমির বইমেলায় কক্সবাজারে মুক্তিযুদ্ধ-এর মোড়ক উম্মোচন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১০ years ago

বার্তা পরিবেশক :
বাংলা একাডেমির একুশের বইমেলার সোহরাওয়ার্দি উদ্যানের নতুন বইয়ের মোড়ক উম্মোচন মঞ্চে কক্সবাজারে মুক্তিযুদ্ধ বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। বাংলা একাডেমির মহাপরিচালক লোকবিজ্ঞানী, গবেষক প্রফেসর ড. শামসুজ্জামান খান প্রধান অতিথি হিসেবে গ্রন্থের মোড়ক উম্মোচন করেন। বইটি লিখেছেন কক্সবাজারের বিশিষ্ট সাংবাদিক, লোকগকেষক, ইতিহাস লেখক মুহম্মদ নূরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ড. শামসুজ্জামান খান বলেন, সাংবাদিক, লোকগবেষক মুহম্মদ নূরুল ইসলাম কক্সবাজারের তৃণমূলের একজন লেখক ও গবেষক। কক্সবাজারের যে কোনো বিষয়ের জন্য আমরা বাংলা একাডেমি থেকে তাকে দায়িত্ব দিলে তিনি তা যথাযথ ভাবে পালন করেছেন এবং প্রকৃত কাজটি তিনি আমাদেরকে করে দিয়েছেন। এপ্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশের লোকজ সংস্কৃতি সিরিজের জন্য তিনি কক্সবাজারের দায়িত্ব পালন করেছেন। কক্সবাজারের লোক সংস্কৃতির জন্য অভাবনীয় কাজ করেছেন।
প্রধান অতিথি আরো বলেন, অনুরুপভাবে তিনি কক্সবাজারের মুক্তিযুদ্ধের ইতিহাসও আন্তরিকতার সাথে রচনা করেছেন বলে আমার বিশ্বাস।
বাঙালির হাজার বছরের অর্জনসমূহের মধ্যে মুক্তিযুদ্ধ অন্যতম। এই মুুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা একটি দেশকে শত্রুমুক্ত করতে পেরেছি। একটি স্বাধীন দেশ পেয়েছি। একটি স্বাধীন ভূ-খ- পেয়েছি। ৩০ লক্ষ শহিদের বুক্রে তাজা রক্তের বিনিময়ে আমরা আমাদের দেশকে শত্রুমুক্ত করতে পেরেছি। ফলে আমাদের এই মুক্তিযুদ্ধের সাথে কোনো আপোষ নয়।
প্রতিক্রিয়্ াব্যক্ত করতে গিয়ে লেখক সাংবাদিক মুহম্মদ নুুরুল ইসলাম কলেন, কক্সবাজারের মুক্তিযুদ্ধের ইতিহাস লিখা, তাও দীর্ঘ ৪৬ বছর পর। অমুক্তিযোদ্ধাদের ঠেলায় প্রকৃত মুক্তিযোদ্ধারা কোনঠাসা। প্রকৃত মুক্তিযোদ্ধারা এখন খোলসবন্দি। সংগত কারনেই মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস লিখার কাজটি খুবই কঠিন। তবুও বন্ধু-বান্ধবের অনুপ্রেরনায় লিখলাম কক্সবাজারের মুক্তিযুদ্ধের ইতিহাস। তবে আমি চেষ্টা করেছি মুক্তিযুদ্ধের তৃণমূল পর্যায়ের বিভিন্ন ঘটনা, তথ্য-উপাত্থ তুলে আনতে। গ্রন্থের যাবতীয় অসংগতি মাথা পেতে নিলাম। তবুও বইিিট প্রকাশিত হয়েছে এতে আমি আনন্দিত। অনেকটা নিজেকে দায়মুক্ত মনে হচ্ছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গ্রন্থের প্রকাশক বীরমুক্তিযোদ্ধা মো গিয়াস উদ্দিন খান খসরু, কবি-গীতিকার জাহিদুল হক, কক্সবাজার সাহিত্য একাডেমীর জীবন সদস্য লেখক গবেষক, কৃষিবিদ জয়নাল হোসেন, বাংলাদেশ সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির নির্বাহী সদস্য এডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা ও কক্সবাজার সাহিত্য একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য কবি হাসিনা চৌধুরী লিলি।
বইটি প্রকাশ করেছে বাংলাবাজারের অন্যতম প্রকাশনী সংস্থা ঝিঙ্গেফুলের কর্ণধার বন্ধুবর গিয়াস উদ্দিন খান খসরুর প্রকাশনা প্রতিষ্ঠান শব্দরুপ। প্রচ্ছদ এঁকেছেন বিশিষ্ট শিল্পী নিয়াজ চৌধুরী তুলি। ২৬৪ পৃষ্ঠার বইয়ের মূল্য রাখা হয়েছে ৪০০ টাকা।

মুহম্মদ নূরুল ইসলাম
সাংবাদিক, সভাপতি কক্সবাজার সাহিত্য একাডেমী