হ্নীলা রঙ্গিখালীর কামরুল আলম কায়সার ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : টেকনাফে র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ হ্নীলা রঙ্গিখালীর কামরুল আলম ওরফে কায়সার নামে এক মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, ৮নভেম্বর (সোমবার) রাত সাড়ে ৮টায় কক্সবাজার র‌্যাব-১৫ এর (সিপিসি-১) টেকনাফ ক্যাম্পের চৌকষ একটি আভিযানিক দল সদর ইউপির উত্তর বরইতলী ব্রীজের উপর মাদক বিক্রির জন্য অবস্থানের খবর পেয়ে অভিযান চালিয়ে হ্নীলা রঙ্গিখালীর মোঃ শফি উল্লাহর পুত্র কামরুল আলম ওরফে কায়সার (২২) কে একটি শপিং ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে তল্লাশী চালিয়ে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড অপারেশন্স) এএসপি মোঃ আবু সালাম চৌধুরী জানান,এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবাসহ আটক মাদক কারবারীকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করার প্রক্রিয়া চলছে। ###