সেন্টমার্টিনে জালে ৭লক্ষাধিক টাকার রাঙ্গা চৈ (সামুদ্রিক কোরাল)

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : সেন্টমার্টিনে এক জেলের জালে ৭লক্ষাধিক টাকার রাঙ্গা কোরাল বা রাজ অইর মাছ ধরা পড়েছে। দীর্ঘদিন মাছ শিকার বন্ধ থাকার পর মোটাংকের টাকার মাছ পেয়ে উল্লাসিত জেলে পরিবার।

৩রা নভেম্বর দুপুরে সাগর থেকে মাছ শিকার করে আসা বোটের মালিক ডেইল পাড়ার রশিদ আহমদ জানান,তার মাঝি-মাল্লারা সকালে ফিশিং বোট নিয়ে সাগরে মাছ শিকারে যায়। মাছের অবস্থান লক্ষ্য করে তারা সাগরে টানা জাল ফেলে। উঠানোর সময় মাছের আনাগোনা দেখতে পেয়ে উল্লাসিহ হয়ে উঠে। জাল টেনে প্রতিটি রাঙ্গা কোরাল বা রাজ অইর (স্থানীয় ভাষায়) আড়াই- তিন কেজির উর্ধ্বে ২০৮টি মাছ পান। যার ওজন আনুমানিক ২৫ মণের উপরে হবে। এই মাছ ঘাটে এলে স্থানীয় এক ব্যবসায়ীকে ৭লাখ ১২হাজার টাকায় বিক্রি করেন।
Teknaf Pic C 2 03 11 21 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এই ব্যাপারে জালের মালিক রশিদ জানান, মহান আল্লাহ আমার রিজিকে রেখেছে তাই এত মাছ পেয়েছি। তাঁর কাছে অশেষ শুকরিয়া জানাচ্ছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনন্দের সাথে বলেন,মহান আল্লাহ আমাদের প্রাকৃতিক সম্পদ দিয়েছে। সরকারী বিবি-নিষেধ মেনে চলায় সাগরে মৎস্য উৎপাদন বেড়েছে তাই আমার এলাকার জেলেরা বেশী মাছ পাচ্ছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন জানান,সরকারী নির্দেশনামতে ১ম দফায় সাগরে ৬৫দিন এবং ২য় দফায় ২২দিন মাছ শিকার বন্ধ ছিল। এতে মাছের প্রজনন ক্ষমতা বৃদ্ধির পাশাপাশি বিরল প্রজাতির মাছের সংখ্যা বাড়ছে। ###