উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে গত এক মাসের বিশেষ অভিযানে গ্রেফতার ১৭২জন ; অস্ত্রাদি ও ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন সদস্যরা গত ১মাসে বিশেষ অভিযান চালিয়ে ৮৪টি মামলার বিপরীতে স্বশস্ত্র সন্ত্রাসী, মাদক কারবারী ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধে জড়িত ১৭২জন আসামীকে আটক করেছে। এসব অভিযানে মাদকদ্রব্য, অস্ত্র-কার্তুজ, দা-কিরিচ, হাসুয়াসহ দেশীয় অস্ত্রাদি উদ্ধার করা হয়।

সুত্র জানায়, গত ২৯ সেপ্টেম্বর রোহিঙ্গা নেতা মাষ্টার মুহিবুল্লাহ হত্যাকান্ডের পর হতে উখিয়া উপজেলার বিভিন্ন ক্যাম্পে দায়িত্বরত ১৪এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে তথাকথিত আরসা নামধারি ১১৪জন সন্ত্রাসী. মাদক ব্যবসা ও চোরাচালানের সাথে জড়িত ৫৮জনসহ ১৭২জনকে আটক করা হয়। এছাড়া মহিবুল্লাহ হত্যাকান্ডের সাথে জড়ি ১০জন আসামিকে গ্রেফতার করে থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। তম্মধ্যে ৩জন আসামি আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি প্রদান করে। অভিযানে ১১২৯৪ পিস ইয়াবা, ৪০গ্রাম গাঁজা, ৪টি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র,৪ রাউন্ড কার্তুজ, ২রাউন্ড চায়না রাইফেলের গুলি, ১৪টি রামদা,৫টি লোহার হাসুয়া, ১টি কিরিজ,১২টি দা, ৩টি লম্বা আকৃতির ধামা, ১টি ছোরা ও একটি রড উদ্ধার করা হয়।
14 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এছাড়া অবৈধ মজুদ করে রাখা ৬০০ কেজি চাল, ৮৯লিটার তৈলসহ অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এরমধ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার ৫টি মামলা, ডাকাতি মামলা ৫টি,মাদক মামলা ১৩টিসহ মোট ২৫টি মামলা দায়ের করা হয়। তাছাড়া মোবাইল কোর্টে বিভিন্ন অপরাধে অপরাধীদের বিরুদ্ধে আরো ৫৯টি মামলা করা হয়। তাছাড়া ভ্রাম্যমান আদালতে তাদের সাজা প্রদান করা এবং ৫৩,২০০ টাকা জরিমানা আদায় করা হয়।

কক্সবাজার ১৪এপিবিএন অধিনায়ক এসপি নাঈম উল হক জানান,রোহিঙ্গা ক্যাম্পের সাধারণ রোহিঙ্গাদের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে দুর্বৃত্তদের বিরুদ্ধে ১৪এপিবিএনর অভিযান অব্যাহত থাকবে। তথাকথিত দুর্বৃত্ত গ্রুপের নাম করে কাউকে সন্ত্রাসী কার্যকলাপ করতে দেয়া হবে না। তাদের কঠোর হাতে দমন করা হবে। ###