কোনাখালীবাসির ভালোবাসা সঙ্গে নিয়ে আজীবন সেবক হিসেবে থাকবো চেয়ারম্যান দিদারুল হক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য চকরিয়া উপজেলার কোনাখালী ইউপি নির্বাচনে তৃতীয়বারের মতো চেয়ারম্যান পদে ভোটযুদ্ধে থাকবেন বলে ঘোষনা দিয়েছেন দুইবারের নির্বাচিত বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিদারুল হক সিকদার। বুধবার তিনি রাজধানী ঢাকা থেকে চকরিয়া উপজেলা সদরে পৌঁছলে শতাধিক গাড়ি বহরে মোটর শোভাযাত্রায় ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ, কর্মী সমর্থক ও শুভানুধ্যায়ীরা তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। পরে তাকে নিয়ে কর্মী সমর্থকরা কোনাখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় পৌঁছান। এসময় সড়কের দুইপাশে দাঁিড়য়ে এলাকাবাসি দিদারুল হক সিকদারকে স্বাগত জানান।
প্রসঙ্গত: চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নে নৌকার টিকেটে পরপর দুইবার চেয়ারম্যান নির্বাচিত হন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি দিদারুল হক সিকদার। তিনি এবারও দলীয় মনোনয়ন চেয়ে ফরম জমা দিয়েছিলেন। কিন্তু আওয়ামীলীগের মনোনয়ন বোর্ড এবার জনপ্রিয় চেয়ারম্যান প্রার্থী দিদারুল হক সিকদারের পরিবর্তে সেখানে দলীয় প্রার্থী হিসেবে নাম ঘোষনা করেছেন আওয়ামীলীগ নেতা জাফর আলম ছিদ্দিকীকে।
কোনাখালী ইউনিয়নে আওয়ামীলীগ সহযোগি সংগঠন ছাড়াও সর্বসাধারণের মাঝে বিষয়টি প্রকাশ পেলে বর্তমান চেয়ারম্যান দিদারুল হক সিকদারের সমর্থক, নেতাকর্মী এবং ইউনিয়নের আপামর জনতা তাকে নিরাশ করেনি। মুর্হুতে ইউনিয়নের বিভিন্ন জনপদে জনসাধারণের উদ্যোগে শুরু হয়ে যায় কলাগাছ রোপন।
জনগনের দাবি, চেয়ারম্যান দিদারুল হক কোনাখালীতে উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। জনগনের নিরাপত্তা নিশ্চিতে ছিলেন অবিচল। তিনি অপরাধীদের আতঙ্ক ছিলেন। সর্বপুরি এলাকার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। জনগনের অধিকার ও ইউনিয়নে উন্নয়নে বর্তমান চেয়ারম্যান দিদারুল হক সিকদারের বিকল্প নেই। এসব ¯েøাগানে ইউনিয়নে বিভিন্নস্থানে মিছিলও করেছে।
ক্ষুদ্ধ জনসাধারণ দাবি করেন, চেয়ারম্যান দিদারুল হক সিকদার গেল দশবছর ধরে যেমন এলাকার মানুষের সু:খ দু:খে পাশে ছিলেন, তেমনি আওয়ামীলীগের সাংগঠনিক রাজনীতি গতিশীল করতে কাজ করেছেন। তাই এবার নৌকা তথা দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দিদারুল হক সিকদারকে নির্বাচনে অংশ নিতে হবে।
ইউনিয়নবাসির সংবর্ধনার জবাবে কোনাখালী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান দিদারুল হক সিকদার বলেন, প্রিয় কোনাখালীবাসি আজকে আমাকে যে ভালোবাসা দেখিয়েছেন, আপনাদের এই ভালোবাসা কখনোও ভুলার নয়। আমি আপনাদের ভালোবাসা নিয়ে একজন সেবক হিসেবে বেঁেচ থাকতে চাই। আমি আপনাদের মাঝে বারবার ফিরে আসতে চাই।
কান্নাজড়িত কণ্ঠে চেয়ারম্যান দিদারুল হক বলেন, প্রিয় কোনাখালী ইউনিয়নবাসিকে অনুরোধ করবো, আপনার একটু দৈয্য ধরুন, শান্ত থাকুন, কোনধরণের বিশৃঙ্খলায় পা দেবেন না। ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। #