কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ প্রতিনিধি :
টেকনাফে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার ২১ পলাতক আসামী গ্রেফতার হয়েছে। শনিবার দিনগত রাতে মাদকসহ বিভিন্ন মামলায় উপজেলার হোয়াইক্যং, হ্নীলা, বাহারছড়া, সদর, সাবরাং ও পৌর এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। টেকনাফ থানার উপ-পরিদর্শক আব্দুর রহিম, সাইফুল ইসলাম, আমিনুল ইসলাম, নাজমুল ও রিপন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
টেকনাফ থানার অফিসার ইনচার্জ মাঈন উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীদের সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।
