কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ প্রতিনিধি :
টেকনাফের দমদমিয়া ন্যাচার পার্ক এলাকায় ১০ হাজার ইয়াবা ফেলে পালিয়েছে এক পাচারকারী।
বিজিবি সূত্রে জানা যায়, রবিবার সকাল ৭টার দিকে হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ন্যাচার পার্ক এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে ১০ হাজার পিচ ইয়াবা উদ্ধার করে সুবেদার আব্দুল কাদেরের নেতৃত্বে জওয়ানরা। এসময় ধাওয়া করলে পাচারকারী ইয়াবাগুলো ফেলে পালিয়ে যায়।
