টেকনাফে ৬ হাজার ইয়াবা উদ্ধার, মিয়ানমার নাগরিকসহ আটক-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ :
টেকনাফে পুলিশ ও বিজিবি পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৯৭৭ পিচ ইয়াবা উদ্ধার করেছে। এসময় মিয়ানমার নাগরিকসহ ৩ জনকে আটক করেছে।
জানা যায়, শুক্রবার দিনগত রাত পৌনে ১২টার দিকে টেকনাফ থানার এএসআই আব্দুল আলীমের নেতৃত্বে পুলিশ হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবাসহ দুই পাচারকারীকে আটক করে। আটককৃতরা হচ্ছে হ্নীলা ইউনিয়নের নাথমুড়া পাড়া এলাকার মৃত আব্দুস সাত্তারের ছেলে মোঃ আব্দুর রহমান(৩৫) ও মিয়ানমারের মংডু নাকফুড়া এলাকার মৃত সোনাআলীর ছেলে মোঃ তাহের(৩২)।
অপরদিকে শুক্রবার রাতে হোয়াইক্যং বিজিবি চেকপোষ্টে ঢাকাগামী যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে মোঃ সোহেল নামে এক যুবককে ৯৭৭ পিচ ইয়াবাসহ আটক করে। সে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে।
টেকনাফ থানার ওসি মাঈন উদ্দিন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানান, ধৃতদের টেকনাফ থানায় সোপর্দ্য করে মাদক ও অবৈধ অনুপ্রবেশ আইনে পৃথক মামলা রুজু করে আদালতে প্রেরন করা হয়েছে।