টেকনাফে সাপের কামড়ে বিট কর্মকর্তা আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নিজস্ব প্রতিনিধি, উখিয়া :
উখিয়ার বালূখালীর গভীর জঙ্গল থেকে ১৩ ফুট লম্বা আজগর সাপটি গতকাল শক্রুরবার দুপুরে টেকনাফ ন্যাচার পার্কে অবমুক্ত করা হয়েছে। উক্ত সাপটি ধরতে গিয়ে মুছনী বিট কর্মকর্তা গাজী মহসিন সাপের কামড়ে গুরুতর আহত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। উখিয়া সদর বিট কর্মকর্তা মোঃ আব্দুল মন্নান জানান, ১৩ ফুট লম্বা অজগর সাপটি বালুখালীর গহিন জঙ্গল থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে উদ্ধার করা হয়েছিল।