টেকনাফে আওয়ামীলীগ নেতা জাহেদ হোসেনের শোক সভা অনুষ্টিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

গিয়াস উদ্দিন ভুলু , টেকনাফ :
টেকনাফ সাবরাং ইউনিয়ন আওয়ামীলীগের দীর্ঘ দিনের সফল সভাপতি সদ্য প্রয়াত জাহেদ হোসেন এর অকাল মৃত্যুতে বিশাল এক শোক সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত শোক সভায় শত শত শোকাহত মানুষের ঢল নামে। এই শোক সভায় আরো অংশ গ্রহন করেন টেকনাফ উপজেলা ও পৌরসভা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

২৪ ফেব্রুয়ারী শুক্রবার বিকাল ৩ টায় সাবরাং উচ্চ বিদ্যালয়ের মাঠে শোক সভা আয়োজন পরিষদের বিশাল আয়োজনের মধ্য দিয়ে এই সভা অনুষ্টিত হয়। শোক সভা আয়োজক পরিষদের আহবায়ক জেলা যুবলীগ নেতা আবুল কালামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাবরাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুফিজ দৌল্লাহ পরিচালনায়, প্রধান অতিথি হিসেবে মরহুমের স্মৃতি চারণ করেন, কক্সবাজার জেলা পরিষদের নব-নির্বাচিত সদস্য জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব শফিক মিয়া।

বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যথাক্রমে-টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি উপজেলা চেয়ারম্যান জাফর আহম্মদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ নেতা এইচ এম ইউনুছ বাঙ্গালী, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জহির হোসেন এম এ, মরহুম জাহেদ হোসেনের বাল্য বন্ধু বিএনপি নেতা সুলতান আহমদ বি এ, টেকনাফ উপজেলা যুবলীগের সভাপতি নুরুল আলম চেয়ারম্যান, মরহুমের ছোট ভাই উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মাহবুব মোর্শেদ, টেকনাফ পৌর আওয়ামীলীগের সংগ্রামী সাধারণ সম্পাদক মো: আলম বাহাদুর, টেকনাফ পৌর যুবলীগের যুগ্ন আহবায়ক মেধাবী যুব নেতা মো: আবদুল্লাহ, টেকনাফ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, সাবরাং ইউপি সদস্য রেজাউল করিম রেজু, সাবরাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নজরুল ইসলামসহ যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা।
৩৩৪৪ - Copy
উক্ত শোক সভায় সাবরাং ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ওসমান সিকদারের লিখিত এক শোকাঞ্জলি মানপত্র পড়ে শুনান এক ছাত্রলীগ নেতা, মানপত্র শুনে শোকাহত মানুষের চোখে চলে আসে পানি। ঐ মানপত্রে মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে লেখা হয়েছে,
হে সংগ্রামী:
মৃত্যু তোমাকে ছিনিয়ে নিয়েছে আড়াঁল করেছে দুরে, তোমার স্মৃতি আজো জাগ্রত সবার হ্নদয় জুড়ে। তোমাকে হারিয়ে স্তদ্ধ আমরা অশ্রু সজল চোখে, ছাত্রলীগের সকল কর্মী পাথর হয়েছি শোকে। নিরব-নিথর সাবরাংবাসী, থেমে আছে সব গতি, তুমি ছিলে মহান সংগঠনের দক্ষ সভাপতি। শিক্ষার আলো জ¦ালিয়ে দিয়েছ সকল প্রতিষ্টানে, তাই তো সবাই আলোকিত মানুষ বলেই তোমাকে জানে। অসুখের কাছে পরাজিত হয়ে মৃত্যুকে করেছো বরণ, এই সাবরাং এর নরী-পুরুষ সবাই তোমাকে করবে স্মরণ। তোমার চেতনা, তোমার লক্ষ আমরা সফল করব, পাল তুলা সেই সংগঠনকে শক্ত হাতে ধরব। সমবেদনা জানাই তোমার পরিবার পরিজনের তাদের পাশে থাকব আমরা প্রতিটি ক্ষণে ক্ষণে। পরিশেষে শুধু প্রার্থনা করি হে খোদা দয়াময়, জনদরদী জাহেদ ভাইয়ের যেন বেহেস্ত নসীব হয়।