টেকনাফে দেশীয় তৈরী বন্দুক-কার্টুজ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ :
টেকনাফে এক রাউন্ড কার্টুজসহ একটি দেশীয় তৈরী বন্দুক উদ্ধার করেছে বিজিবি।
তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাত ৯টার দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার লবণ মাঠ এলাকায় মিয়ানমার হতে পাচার হয়ে আসার পথে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করে জওয়ানরা। এসময় কয়েকজন পাচারকারী পালিয়ে যায় বলে জানিয়েছে বিজিবি। ২ ব্যাটালিয়ন উপ অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকীর নেতৃত্বে জওয়ানরা এ অভিযান পরিচালনা করেন।
অপরদিকে রাত সাড়ে ৮টার দিকে হোয়াব্রায় সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরী বন্দুক ও এক রাউন্ড কার্টুজ উদ্ধার করে একই টীমের সদস্যরা। এসময় অস্ত্র বেচাকেনার গোপন সংবাদে বিজিবি দল সেখানে উৎপেতে ছিল।
জব্দ ইয়াবা ব্যাটালিয়ন সদরে ও অস্ত্রসহ কাটুজ থানায় সোপর্দ্য করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।