টেকনাফ হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে বৈঠক অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সাইফুল ইসলাম ও মো: ইসলাম ,টেকনাফ :: অবশেষে বিভিন্ন সংবাদ মাধ্যম ও অনলাইনে সংবাদ প্রকাশের পর টেকনাফ হাসপাতাল কর্তৃপক্ষের টনক নড়েছে। হাসপাতাল কম্পাউন্ডে ঔষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি কর্তৃক সেবা নিতে আসা রোগীদের দেয়া ডাক্তারী ব্যবস্থাপত্র নিয়ে ছবি তুলা, ডাক্তার কর্তৃক ব্যবস্হাপত্র লিখার সময় উকি দেয়া,সার্ভে করা ও যখন তখন হাসপাতাল চত্বরে অবস্হান ইত্যাদি বিষয় নিয়ে রোগীদের অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত তথ্যের ভিত্তিতে হাসপাতাল কর্তৃপক্ষ বিভিন্ন ঔষুধ কোম্পানির প্রতিনিধিদের সাথে জরুরী বৈঠকের আয়োজন করে।
বুধবার দুপুর ১২ ঘটিকার দিকে উপজেলা স্বাস্থ্য ও প্রকল্প কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়ার সভাপতিত্বে হাসপাতাল মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় হাসপাতালের কর্তব্যরত সকল ডাক্তারসহ ঔষুধ কোম্পানির প্রতিনিধিগণ উপস্হিত ছিলেন। বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্তের মধ্যে রয়েছে সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে হাসপাতাল চত্বরে ঔষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধিদের প্রবেশ নিষেধ, হাসপাতাল চত্বরে কোন ধরনের ব্যবস্হাপত্ত ধরা ও জরীপ করা যাবেনা,হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অফিস সময়ে সাক্ষাৎ করা যাবে। বৈঠক ও গৃহীত সিদ্ধান্তের বিষটি স্বীকার করেছেন স্বাস্থ্য ও প্রকল্প কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়া।