উখিয়া-টেকনাফ সীমান্তে পৃথক বন্দুকযুদ্ধে ২ মাদক কারবারী নিহত, ৩ লাখ ৯০ হাজার ইয়াবা উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

কক্সবাজার প্রতিনিধি।

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে বিজিবির সাথে পৃথক বন্দুকযুদ্ধে দুই ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এ সময় ৩ লাখ ৯০ হাজার পিস ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজিবি সুত্র জানান, আজ (রবিবার) ভোররাতে কক্সবাজারের উখিয়া উপজেলার রেজুআমতলী সীমান্তে বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে মোহাম্মদ শাহজাহান (২৭) নামে এক ইয়াবা কারবারি নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়।

কক্সবাজার বিজিবির ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

শাহজাহান উখিয়া উপজেলা সদরের ডেইলপাড়া এলাকার সৈয়দ নুরের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে বলে দাবি করেছে বিজিবি।

প্রেস রিলিজ এ জানানো হয় আজ রোববার ভোরে উখিয়ার রেজুআমতলী সীমান্ত দিয়ে মিয়ানমার থেকে একটি ইয়াবার চালান প্রবেশ করবে এমন সংবাদে টহল জোরদার করে বিজিবি। টহরত বিজিবি সদস্যরা ৪-৫ জনের একটি দল প্রবেশের চেষ্টাকালে তাদের থামানোর সংকেত দেয়।
WhatsApp Image 2021 09 11 at 9.28.07 PM 1 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
কিন্তু তারা না থেমে বিজিবির অবস্থান ঠিক পেয়ে এলোপাতাড়ি গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালালে তারা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে শাহজাহানের মরদেহ ও অস্ত্র, ইয়াবা উদ্ধার করা হয়। এসময় এক বিজিবি সদস্য আহত হয়।
বিজিবি অধিনায়ক আরো জানান, নিহতের বিরুদ্ধে বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি ও ইয়াবা পাচারের অন্তত ১০টি মামলা রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে টেকনাফে বিজিবির সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা ও দেশীয় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে।

বিজিবি টেকনাফ ২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান সকাল সাড়ে ১১ টার দিকে দেয়া এক প্রেস রিলিজ এ জানান আজ রবিবার ভোর রাতে টেকনাফ উপজেলার দমদমিয়া বিজিবি ফাঁড়ীর একটি টহল টিম পার্শ্ববর্তী নেছার পার্ক এলাকার নাফ নদীর পাড়ে টহল দেয়ার সময় তিন চোরাকারবারি কিছু বস্তা নিয়ে জনবসতি এলাকার দিকে আসার সময় বিজিবি সদস্যরা তাদের চ্যালেন্জ করলে চোরাকারবারিরা বিজিবি সদস্যদের লক্ষ্য করে গুলি ছুড়ে। বিজিবি সদস্যরা পাল্টা গুলি ছুড়লে দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। পরে চোরাকারবারিদের দুই জন বস্তা ফেলে নাফ নদী সাঁতার কেটে মিয়ানমারের দিকে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা ঘটনাস্হলে তল্লাশি চালিয়ে ৩ লাখ ৪০ হাজার পিস ইয়াবা জব্দ এবং একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র একটি কিরিচ উদ্ধার করে। এসময় গুলিবিদ্ধ হয়ে আহত এক মাদক কারবারিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোলাগুলিরতে টেকনাফ বিজিবির দুই সদস্য আহত হয় বলে প্রেস রিলিজ এ জানানো হয়। তাদের টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।

বিজিবির অধিনায়ক নিহতের বয়স আনুমানিক ২৭/২৮ হবে বলে জানালেও তার নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি।