কক্সবাজার প্রতিনিধি, ৯ সেপ্টেম্বর :
বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোৱ (বিএনসিসি)র একটি প্লাটুন উদ্বোধন করা হয়েছে কক্সবাজারে। আজ (৯ সেপ্টেম্বর) সকালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কক্সবাজার সিটি কলেজে নতুন এই প্লাটুনের উদ্বোধন করেন বিএনসিসি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম খান, (বিএসপি, এনডিসি ,পিএসসি) ।
এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার পৌর মেয়র জনাব মুজিবুর রহমান ।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি কে গার্ড অব অনার প্রদান করেন কক্সবাজার সিটি কলেজ বিএনসিসি প্লাটুনের একদল চৌকস ক্যাডেটবৃন্দ ।
গার্ড অব অনার গ্রহণ শেষে প্রধান বিএনসিসি’র পতাকা উত্তোলনের মাধ্যমে বিএনসিসি প্লাটুনের শুভ উদ্বোধন করেন এবং বিএনসিসি ক্যাডেটদের উদ্দেশ্যে তার মূল্যবান বক্তৃতা প্রদান করেন ।
পরবর্তীতে তিনি বিএনসিসি ক্যাডেট কর্তৃক জনসাধারণের মাঝে কোভিড -১৯ এর টিকা গ্রহণে উদ্বুদ্ধকরণ কর্মসূচী ও টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম পরিদর্শন করেন ।
অনুষ্ঠানে কর্ণফুলী রেজিমেন্ট , চট্টগ্রামের রেজিমেন্ট কমান্ডার লেঃ কর্ণেল মােঃ সফিকুর রহমান , কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ ক্যা থিং অং সহ বিএনসিসি অফিসার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
