টেকনাফ টুডে ডেস্ক : দিনাজপুরে ফুটবল খেলার সময় বজ্রপাতে চার জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন।
সোমবার (২৩ আগস্ট) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর সদর উপজেলার শেখপুরা ৮ নম্বর রেলগেট এলাকায় একটি মাঠে এ ঘটনা ঘটে।
দিনাজপুর সিভিল সার্জন মোহাম্মাদ কুদ্দুস আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি রাইজিংবিডিকে জানান, বিকেল সাড়ে ৩টায় বৃষ্টি ও বজ্রপাতের সময় সদর উপজেলার শেখপুরা ৮ নম্বর রেলগেট এলাকায় একটি মাঠে ফুটবল খেলার সময় এ ঘটনা ঘটে।
বজ্রপাতে ঘটনাস্থলে চার জনের মৃত্যু হয়। এছাড়া আহত অবস্থায় দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
