বিশেষ প্রতিবেদক : টেকনাফ বাহারছড়া শামলাপুর বাজারে সরকারি খাস জমির রাস্তার দখল করে ইট সিমেন্টের খুঁটি স্থাপন করে দোকান নির্মান করা হচ্ছে। এতে সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি হচ্ছে। শামালাপুর-হোয়াইক্যাং রোডের প্রবেশদ্বারে চৌরাস্তার মোড়ে মূলত এই দোকান উঠানো হচ্ছে। যেখানে আগে বাস্কেট-ঝুড়ি দিয়ে ফলমূল বিক্রি করা হত সেখানে আজ বাজারের ব্যস্তময় সরকারি রাস্তা দখল করে ইটের পাকাঁ দোকান তৈরি করা হচ্ছে।
জানা যায়,সোমবার( ৯আগস্ট) ভোররাত থেকে বাহারছড়া ইউনিয়নের চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিনের ভাতিজীর মেয়ের জামাই শামলাপুর স্থানীয় মান্নান মিস্ত্রি এই দোকান নির্মাণ করেন।এতে আরো বেশ কয়েকজন প্রভাবশালীর হাত রয়েছে বলেও জানা গেছে।
স্থানীয় সচেতন মহলের দাবি জনস্বার্থ ক্ষুন্ন করে এবং রাস্তায় স্বাভাবিকভাবে গাড়ি চলাচলে বিঘ্ন করে রাস্তা ঘেঁষে দোকান নির্মাণ হলে যানজটের সৃষ্ট হবে।তাই যথাসম্ভব দ্রুত সময়ে প্রশাসনিক ব্যবস্থ গ্রহণ করা না গেলে ভোগান্তি পোহাতে হবে সাধারণ নাগরিকদের।
এদিকে উপজেলা ভূমি কমিশনার ইরফানুল হক জানান,’ সরকারি বনভূমিতে কোন ধরনের স্থাপনা বানাবে উচ্ছেদ করা হবে।এছাড়া রাস্তা দখল করে বাজারে দোকান নির্মাণের সুযোগ নেই। সরেজমিনে এসে ব্যবস্থা গ্রহণের কথাও জানান তিনি ‘।
