দেশে গত ২৪ ঘন্টায় করোনায় ২৬১ জনের মৃত‌্যু ; শনাক্ত ৮১৩৬ জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

টেকনাফ টুডে ডেস্ক : দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৬১ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন ২২ হাজার ৪১১ জন।

৬ আগস্ট সকাল ৮টা থেকে ৭ আগস্ট সকাল ৮টা পর্যন্ত ৮ হাজার ১৩৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জন।

শনিবার (৭ আগস্ট) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে।

উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ১৬ হাজার ৩৮৩ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১১ লাখ ৮৮ হাজার ৮২০ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২৫ দশমিক ৬৫ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৬ দশমিক ৬৪ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৪৯ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৬৭ শতাংশ।

করোনায় মৃতদের মধ‌্যে ঢাকা বিভাগের ১০১ জন, চট্টগ্রাম বিভাগের ৬২ জন, রাজশাহী বিভাগের ৮ জন, খুলনা বিভাগের ৪৫ জন, বরিশাল বিভাগের ১২ জন, সিলেট বিভাগের ৭ জন, রংপুর বিভাগের ১০ জন এবং ময়মনসিংহ বিভাগের ১৬ জন।