হুমায়ূন রশিদ : মধূছড়া ২নং ক্যাম্পে ১৪এপিবিএন পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা, নগদ ও জাল টাকাসহ মজিবুল আলম নামে এক রোহিঙ্গা মাদক কারবারীকে আটক করেছে।
সুত্র জানায়,২৮ জুন (সোমবার) দুপুর সাড়ে ১২টায় উখিয়ার মধুছড়া ২নং রোহিঙ্গা ক্যাম্প বালুর মাঠ পুলিশ ক্যাম্পে দায়িত্বরত ১৪ এপিবিএন পুলিশ সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বসত-ঘরে অভিযান চালিয়ে ২হাজার ৩০পিস ইয়াবা,ইয়াবা বিক্রির নগদ ১হাজার ৮শ ৩৫টাকা,জাল নোট ৬হাজার ৫শ টাকাসহ ক্যাম্প-২ (ওয়েস্ট) ব্লক-ডি/৪, সি-২ এর বাসিন্দা মৃত বদিউল আলমের পুত্র মজিবুল আলম (৫১) কে আটক করে। এসময় আরো ২/৩জন সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়।
এই ব্যাপারে কক্সবাজার ১৪এপিবিএন ব্যাটালিয়ন পুলিশের অধিনায়ক এসপি মোঃ নাঈমূল হক জানান, ইয়াবা, নগদ ও জাল টাকাসহ ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদ এবং পলাতক আসামীদের ব্যাপারে মামলার পর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ###
